৩৬ দিনের গণআন্দোলন যা বাংলাদেশের ইতিহাস বদলে দিয়েছে। হাজারো তরুণের রক্তে লেখা এক নতুন অধ্যায়।
২০২৪ সালের জুলাইয়ের ১ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত — ৩৬ দিনের ছাত্র-জনতার গণ আন্দোলনে হাজারও প্রাণের বিনিময়ে স্বৈরাচারী সরকারের পতন হয়।
এই আন্দোলনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জেন-জি বিপ্লব বা মনসুন রেভ্যুলিউশনও বলা হয়। বাংলাদেশের ১৬ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে এটি ছিল এক ঐতিহাসিক গণজাগরণ।
দীর্ঘ সামাজিক অবিচার, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অসঙ্গতি, মানবাধিকার লঙ্ঘণ ও ভোটাধিকার হরণ — এসব কারণে মানুষের মনে জমে থাকা ক্ষোভ এই আন্দোলনে বিস্ফোরিত হয়।
কোটা আন্দোলনের বিস্তারিত ↓
"জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক পরিবর্তনের বার্তা নিয়ে হাজির হয়।"
"যে ন্যায় এবং সাম্য সমাজ গঠনের জন্য নিজেকে তৈরি করেছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে — সে নিজের জীবনকে উৎসর্গ করেন।"
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমরা তাঁর মাগফেরাত কামনা করি। আল্লাহ
যেন তাঁকে বেহেশতের সর্বোচ্চ স্তরে স্থান দেন।